বিসিসিসিআইয়ের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান জিন্নাতুল 

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বি.সি.সি.সি.আই-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিসিসিসিআইয়ের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান জিন্নাতুল 

চাঁপাই প্রেস ডেস্ক:বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বি.সি.সি.সি.আই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানী ঢাকার বিসিসিসিআই কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারগিস মুরশিদা। তিনি নবনির্বাচিত সভাপতি মো. খোরশেদ আলমের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

২০২৫–২০২৭ মেয়াদের জন্য ঘোষিত এই নতুন কার্যনির্বাহী কমিটিতে মোট ২৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্ব, মো. জিন্নাতুল ইসলাম, পরিচালক (জনসংযোগ) পদে নির্বাচিত হয়ে এলাকায় ও প্রবাসী ব্যবসায়িক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

মো. জিন্নাতুল ইসলাম বর্তমানে হেবেই উইলসন টেক্সটাইল কো. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৮ সালে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০৯ সালে তিনি চায়না সরকারের বৃত্তি লাভ করে ২০১০ সালে সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে চীনা ভাষায় উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন।

বর্তমানে তিনি গার্মেন্টস বায়িং হাউজ ও টেক্সটাইল ইয়ার্ন ব্যবসায় সফলভাবে সম্পৃক্ত আছেন এবং বাংলাদেশ–চীন ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন।

স্থানীয়ভাবে ও জাতীয় অঙ্গনে তার এই অর্জন চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য এক গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️