হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

‎হবিগঞ্জে পাথরের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে পাথরের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

‎বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে।

‎গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ঢাকা–সিলেট পুরাতন মহাসড়ক থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরবর্তীতে ট্রাক দুটির পাথরের নিচে লুকানো অবস্থায় ভারতীয় পণ্য ও কাভার্ড ভ্যান থেকে ফুচকা উদ্ধার করা হয়।

‎সোমবার দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালানকারীরা এখন আরও কৌশলী হয়ে উঠেছে। তারা ট্রাকে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে। বিজিবিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব অপরাধ প্রতিরোধে কাজ করছে।

‎তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️