চাঁপাইনবাবগঞ্জে কারামুক্তির পর ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আটক ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে অবশেষে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে কারামুক্তির পর ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে হস্তান্তর
সংগ্রহীত ছবি

শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আটক ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে অবশেষে নিজ দেশে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আইসিপি গেট দিয়ে বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বিজিবি ও বিএসএফের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

রামদেব মাহাতো (৬০), পিতা তাপা মাহাতো, ভারতের বিহার প্রদেশের বাতিয়া জেলার মাজালিয়া থানার গুদারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা।

জানা গেছে-২০১৮ সালের ৩০ নভেম্বর অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আটক হন। পরবর্তীতে আদালত তাঁকে সাজা দেন। তবে ২০১৯ সালের ২৯ মে সাজা শেষে মুক্তি পাওয়ার কথা থাকলেও সঠিক ঠিকানা না থাকায় দীর্ঘদিন কারাগারেই থাকতে হয় তাঁকে।দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ২০২৪ সালের ২০ নভেম্বর রামদেব মাহাতোর পরিবারকে খুঁজে পাওয়া যায়। এর তিন দিন পর, ২৩ নভেম্বর, বিষয়টি প্রমাণসাপেক্ষে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্তসহ ভারতীয় দূতাবাসকে জানায় বাংলাদেশ কর্তৃপক্ষ।

পরবর্তীতে নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে ভারতীয় দূতাবাস ২০২৪ সালের ১৮ মার্চ রামদেব মাহাতোর ছাড়পত্র বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এরপর বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে প্রায় ছয় বছর পর তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।আজকের এই হস্তান্তরের মধ্য দিয়ে দীর্ঘ কারাবাস শেষে পরিবার ও মাতৃভূমির কাছে ফিরে গেলেন রামদেব মাহাতো।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️