চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াডের তল্লাশি চালিয়েছে বিজিবি

৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন ও ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এই তল্লাশি অভিযান চালায়।

চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াডের তল্লাশি চালিয়েছে বিজিবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে শনিবারও ডগ স্কোয়াডের তল্লাশি চালিয়েছে বিজিবি।

৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন ও ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এই তল্লাশি অভিযান চালায়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ-২ গোমস্তাপুর আসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ডগ স্কোয়াড নিয়ে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। ভোট পর্যন্ত এ কার্যক্রম চলবে। এছাড়া ভোট কেন্দ্রের পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বিজিবি।

এদিকে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, শনিবার বিকেলে জেলাশহরের ঢাকা বাসস্ট্যান্ড মোড় ও বিশ্বরোড মোড় এবং চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ডগ স্কোয়াড নিয়ে বিজিবি সদস্যরা তল্লাশি চালায়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলার তিনটি আসনে ৫১২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ৩২৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️