চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা,হেরোইন ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী শুভ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদরে ইয়াবা, হেরোইন, ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লব্ধ নগদ প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ ইয়ানুর হোসেন শুভ (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা,হেরোইন ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী শুভ গ্রেফতার
ছবি-চাঁপাই প্রেস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদরে ইয়াবা, হেরোইন, ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লব্ধ নগদ প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ ইয়ানুর হোসেন শুভ (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার জোড়গাছি বটতলাহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার শুভ ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলাসহ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে শুভর কাছে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লব্ধ নগদ প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘গ্রেপ্তার শুভ চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদক চোরচালানেও তিনি জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে শুভ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

তিনি আরো বলেন, ‘শুভর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠেছে। তার গতিবিধি পর্যবেক্ষণ করে শুক্রবার সকালে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️