আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। এছাড়া আরো বক্তব্য দেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর। সূচনা বক্তব্য দেন- জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. হুমায়ন কবীর।

অন্যদের মধ্যে জেলা আনসার ও ভিডিপির বিভিন্ন ইউনিটের দলনেতা ও দলনেত্রীরা বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরে বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে এই বাহিনী আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আসছে। জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে। এছাড়া আনসার ভিডিপির নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছে।

পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের দায়িত্ব পালনে কৃতিত্ব অর্জন করায় বাইসাইকেল ও সেলাইমেশিন দিয়ে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️