গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের চারদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোমস্তাপুরে নিখোঁজের  চারদিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশে পুকুর থেকে নেপাল টপ্পো (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া শিশু ওই গ্রামের দুলাল টপ্পোর ছেলে। 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, গোমস্তাপুরের শেখপুরা এলাকা বাড়ির পাশে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। 

ওসি আরও জানান, মারা যাওয়া নেপাল টপ্পো গত ১৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলো। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে বলেও জানান ওসি। 

এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️