শিবগঞ্জে আ.লীগের দুই গ্রুপের ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন ও দুজন আহত

শিবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে

শিবগঞ্জে আ.লীগের দুই গ্রুপের ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন ও দুজন আহত

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের ককটেল বিস্ফোরণে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার মরদানা-আইয়ুব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কবজি বিচ্ছিন্ন হওয়া যুবক ওই এলাকার বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে রবিউল ইসলাম (৩৫)। অপর দুই আহত হলেন মর্দানা মহল্লার কেটু মড়লের ছেলে আমিনুল হক (৩৫) ও বিরাহিমপুর মহল্লার জোবদুলের ছেলে বাবু (৩৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়:আধিপত্য বিস্তার নিয়ে সকালে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মর্দনা-আইয়ুব বাজারে আবদুল গ্রুপ ও ইসমাইল গ্রুপের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ইসমাইল গ্রুপের রবিউলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। এ ছাড়া আহত দুইজন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, একজন আহত হওয়ার কথা শুনেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️