চাঁপাইনবাবগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ডিভোর্স দেয়ার হুমকি দেয়ায় নিজ স্বামীর গোপনাঙ্গ কেটে আলাদা করে দিয়েছে ক্ষুব্ধ স্ত্রী তাসলিমা।

চাঁপাইনবাবগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে ডিভোর্স দেয়ার হুমকি দেয়ায় নিজ স্বামীর গোপনাঙ্গ কেটে আলাদা করে দিয়েছে ক্ষুব্ধ স্ত্রী তাসলিমা। রোববার রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বামী রায়হান আলী।

আহত রায়হান আলী সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ আটক করেছে তাসলিমা খাতুনকে। আটক তাসলিমা খাতুন সদর উপজেলার মিরেরচরা গ্রামের আকরাম আলীর মেয়ে।

পুলিশ জানায়, রায়হান আলী তাসলিমা খাতুনকে সম্প্রতি প্রেম করে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই রায়হান তার স্ত্রীকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তাসলিমা খাতুন ঘুমন্ত অবস্থায় রাত ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ সম্পূর্ণ কেটে দেয়। রায়হানের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। সকালে পুলিশের হাতে তাসলিমাকে সোপর্দ করা হয়।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় রায়হান আলীকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার,এ.এন.এম ওয়াসিম ফিরোজ আমাদের বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️