চাঁপাইনবাবগঞ্জে আটকে রাখা টিয়া পাচারের আগে উদ্ধার করে অবমুক্ত-দুই শিকারী কারাগারে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই পাখি শিকারীকে যথাক্রমে ২০ দিন ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত।

চাঁপাইনবাবগঞ্জে আটকে রাখা টিয়া পাচারের আগে উদ্ধার করে অবমুক্ত-দুই শিকারী কারাগারে

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই পাখি শিকারীকে যথাক্রমে ২০ দিন ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেয়া হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা ৮০টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব'দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করিমবাজারে বন্যপ্রাণি সংরক্ষণ আইন লঙ্ঘন করে টিয়া পাখি আটকে রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে পুলিশ ও রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। অভিযানের সময় দুই ব্যক্তির কাছে থাকা ৮০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের একজনকে ২০ দিন ও অপরজনকে ৩ দিনের কারাদণ্ড দেন। 

রাতে উদ্ধার করা পাখিগুলো উপজেলা পরিষদ চত্ত্বরে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন,বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন সব সময় বদ্ধপরিকর।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️