শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনকালে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনকালে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার মেডিকেল মোড় ও আলিফ ক্লিনিকের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের একটি টিম সহায়তা করে।

আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ দেওয়ান জাইগীর গ্রামের মৃত সোনুর ছেলে নয়ন আলী (২০)। দৌলতপুর মহাজনপাড়া গ্রামের দীন মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। দৌলতপুর কবিরাজপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে হারুন (৩২)।

ভ্রাম্যমাণ আদালত নয়ন আলী ও দেলোয়ার হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং হারুনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

এ বিষয়ে সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ আমাদের বলেন, শিবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন কিংবা ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️