চাঁপাইনবাবগঞ্জে গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
গত রবিবার রাত ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথনিপাড়া এলাকায় পদ্মী নদীর বেড়িবাঁধের পশ্চিম পাশের একটি আমবাগানের মধ্যে থেকে এগুলো উদ্ধার করা হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব আরো জানায়, র্যাবের একটি আভিযানিক গোপন তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর ৪নং বেড়িবাঁধের পশ্চিম পাশের একটি আমবাগানের ভেতরে অভিযান চালায়। সেখানে সন্দেহজনক অবস্থায় কিছু প্লাস্টিকের ব্যাগ পড়েছিল। অভিযানে কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ, ১৫টি গ্যাসলাইটার আলামত হিসেবে উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এসব মজুত করা হয়েছিল বলে র্যাব জানান।
র্যাব আরো জানায়, উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




