শিবগঞ্জে ধান ক্ষেতে ৯টি রাসেল’স ভাইপার সাপ

শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার একটি ধানের ক্ষেত থেকে ৯টি রাসেল’স ভাইপার সাপের সন্ধান পাওয়া গেছে।

শিবগঞ্জে ধান ক্ষেতে ৯টি রাসেল’স ভাইপার সাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার একটি ধানের ক্ষেত থেকে ৯টি রাসেল’স ভাইপার সাপের সন্ধান পাওয়া গেছে। পরে সাপগুলো মেরে সেখানেই পুঁতে ফেলেন কৃষকরা।

ঘটনাটি উপজেলার পাঁকা ইউনিয়ের গমেরচর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের ক্ষেতে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটেছে।

কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিন দিন আগে তার জমির ধান কেটে গুচ্ছ করে আঁটি বেঁধে জমিতে ফেলে রাখেন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকালে শ্রমিকরা কেটে রাখা ধানের আঁটিগুলো আনতে গিয়ে সাপগুলো দেখতে পান। পরে শ্রমিকরা একত্রিত হয়ে সব সাপ মেরে ফেলে এবং ওখানেই মাটিতে পুঁতে দেন।

শ্রমিক ইসমাইল জানান, পরপর ৯টি সাপ ধানের জমিতে দেখতে পাবার পর তারা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশপাশের ধানের জমি থেকে অন্য শ্রমিকরা ছুটে এসে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে সবকয়টি সাপ মারা যায়। পরে সাপগুলোকে ঘটনাস্থলে পুঁতে ফেলা হয়।

এ ব্যাপারে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর ধারে গমেরচর এলাকায় তিনি ৯টি সাপ মারার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোন প্রজাতির তা জানা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️