জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসমাবেশ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত

জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসমাবেশ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা জাসদ এ জনসমাবেশের আয়োজন করে।

সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আরো আন্তঃনগর ট্রেন, একটি আধুনিক মেডিকেল কলেজ, সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ককে চার লেন সড়ক করা, বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।

জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে সমাবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি। তিনি তার বক্তব্যে বলেনÑ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে, মহাসড়ক চার লেন করা হবে, মেডিকেল কলেজ স্থাপন করা হবে, নয়াগোলায় মহানন্দা নদীর ওপর আরো একটি ব্রিজ নির্মাণ করা হবে। এসময় তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান।

সমাবেশে জাসদ নেতাদের মধ্যে বক্তব্য দেনÑ কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সহসভাপতি নিয়ামুল হক, জেলা জাসদের যুগ্ম সম্পাদক আবু হেনা বাবলু, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান হক, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা জাসদ-ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম, শাহ নেয়ামতুল্লাহ্ কলেজ শাখার সভাপতি আফরান সাকিব, জেলা জাসদ-ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন আকাশ।

সমাবেশে জাসদ নেতৃবৃন্দ বিএনপি-জামায়াতের অপরাজনীতির কঠোর সমালোচনা করেন। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জনসমাবেশ শেষে কলেজ মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️