চাঁপাইনবাবগঞ্জে কঠোর অবস্থানে পুলিশ-অভিযানে গ্রেফতার-৫

আগামীকাল ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থান নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। ওই দিন ঘোষিত লকডাউন চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পুরো জেলায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী

চাঁপাইনবাবগঞ্জে কঠোর অবস্থানে পুলিশ-অভিযানে গ্রেফতার-৫

চাঁপাই প্রেস ডেস্ক: আগামীকাল ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থান নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

ওই দিন ঘোষিত লকডাউন চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পুরো জেলায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এর অংশ হিসেবে ১০ ও ১১ নভেম্বর রাতে জেলায় ব্যাপক অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা 

গ্রেফতারকৃতরা হলেন-শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. রাজিবুল ইসলাম জীবন,শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মৃত সহিমের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মৃত শাহাবুদ্দিনের ছেলে মেকাইল ইসলাম,মৃত ইউনুস দেওয়ানের ছেলে আনসার আলী,নাচোল উপজেলার থানাপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত নাচোল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান আলী।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা বলেন,মঙ্গলবার ও বুধবার জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নাশকতার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জেলাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️