চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

২৮ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত সীমান্তবর্তী আনারপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংগাবাড়ি বিওপি-এর টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আতিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অংশ নেয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হলে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত একটি স্থান থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু পাচার, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধির ফলে মাদক চোরাচালান অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে। তবে মাদককারবারিরা নানাভাবে নতুন কৌশল গ্রহণ করায় নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার করা প্রয়োজন বলে তারা মনে করেন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️