জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে-নাহিদ

কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর করার নাম জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগিরক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে-নাহিদ
সংগ্রহীত ছবি

কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর করার নাম জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগিরক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে নেভি কলোনিতে ‘জাতীয় শ্রমিক শক্তি’ নামে এনসিপির অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনও আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে। কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য ২ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে।

এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল, তাদের আইনের আওতায় আনা হয়নি। বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হচ্ছে। তারা শ্রমিকদের শোষণ করেছে। যারা দেশের অর্থনীতি সচল রাখছে, তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি।

নতুন সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে তিনি বলেন, যে দিন কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে, সেইদিনে জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদেরে অবস্থান জানান দিচ্ছে। আমরা জানি রাজপথের শক্তি জয়ী হয়। ইনশাআল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে।

চাঁপাই প্রেস/সূত্র_দেশ রূপান্তর 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️