বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৪ শতাধিক নেতাকর্মী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপির চার শতাধিক নেতাকর্মী

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৪ শতাধিক নেতাকর্মী

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপির চার শতাধিক নেতাকর্মী। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলবদলের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে প্রায় চার শতাধিক বিএনপির নেতাকর্মী জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলীয় নেতারা। পরে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন।

বিএনপি থেকে জামায়াতে যোগদান করা জাহিদুল ইসলাম সলক বলেন, বিএনপির জন্ম থেকেই দলের সাথে ছিলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে দলের প্রতি আর ভালোবাসা নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি জামায়াতে ইসলামীতে যোগদান করার।

এসময় জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেন, জনগণের বিশ্বাস অর্জন করতে হলে ইসলামভিত্তিক ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী সেই আদর্শ ও মূল্যবোধের রাজনীতি করে, বিএনপিসহ অন্যান্য দলের যারা আজ আমাদের দলে যোগ দিয়েছেন, তারা সঠিক পথে এসেছেন, আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা সহোদরের মতো সবাইকে গ্রহন করলাম। কারও বিপদে জামায়াতে ইসলামী পিছপা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল ও আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর আমির প্রভাষক শফিউল আলম বকুল।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️