চাঁদাবাজ,দখলকারী বিএনপির সদস্য হতে পারবেন না-রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা সমাজে চাঁদাবাজি, আতঙ্ক সৃষ্টি, নদীর বালু বা অন্যের জমি দখল করেন

চাঁদাবাজ,দখলকারী বিএনপির সদস্য হতে পারবেন না-রিজভী
সংগ্রহীত ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা সমাজে চাঁদাবাজি, আতঙ্ক সৃষ্টি, নদীর বালু বা অন্যের জমি দখল করেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘যারা সমাজের সজ্জন মানুষ, শিক্ষক, কৃষক, রিটায়ার্ড কর্মকর্তা বা সাধারণ নাগরিক তারা বিএনপির সদস্য হতে পারবেন। তবে শেখ হাসিনার আমলে যারা মানুষ হত্যা ও রক্তপাত ঘটিয়েছেন, তারা যোগ দিতে পারবেন না। শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করেছেন।

রিজভী আরও বলেন, ‘আগামী নির্বাচনে রাজপথে সহজ পথ থাকবে না, অনেক কাটা-কণ্টক অতিক্রম করতে হবে।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘চব্বিশের আন্দোলনে অংশ নিলেও বর্তমানে তারা ঘোলা পানিতে মাছ শিকার করছে। তাদের বক্তব্য শেখ হাসিনার সঙ্গে মিলে যাচ্ছে। যদি নির্বাচনে বাধা হয়, তাহলে পালিয়ে যাওয়া দলের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়?’

চাঁপাই প্রেস/সূত্র_ইত্তেফাক

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️