খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে-রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে-রুমিন ফারহানা
সংগ্রহীত ছবি

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কী করা হয়েছে, এটা জাতি জানতে চায়। আজ কেন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে? আমরা সন্দেহ করি, তিনি (খালেদা জিয়া) যখন কারাগারে ছিলেন, তখন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। জানি না তখন তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কি না কিংবা এমন কোনো কিছু করা হয়েছে কি না, যে কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে। এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকায় (সরাইল-আশুগঞ্জ) আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কোনো দিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সে সময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদরাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম।সে সময় খালেদা জিয়াকে এত অসুস্থ দেখিনি।

তিনি বলেন, আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন। সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দল ও দেশের দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️