শিশু মমতা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর ৫ম শ্রেণির শিক্ষার্থী মমতা হত্যার সঠিক বিচার ও হত্যার সাথে জড়িতদের মৃত্যুদন্ড চেয়ে মমতার পরিবার ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

শিশু মমতা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃসাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর ৫ম শ্রেণির শিক্ষার্থী মমতা হত্যার সঠিক বিচার ও হত্যার সাথে জড়িতদের মৃত্যুদন্ড চেয়ে মমতার পরিবার ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মমতা গত ৪ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে নিখোঁজ হন। ৬ সেপ্টেম্বর তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুর থেকে মমতার মরদেহ উদ্ধার করে পুলিশ।

উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুলের মেয়ে মমতা। 

আজ ববিবার (৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে থানা গেইট এলাকা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। থানা গেইট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে  মমতার মা বলেন, আমার মেয়েটার সাথে খুব খারাপ কিছু হয়েছে। এই হত্যাকান্ডের পেছনে যত বড় শক্তিই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। 

গ্রামবাসীর পক্ষে আকতার বলেন, মমতা হত্যাকান্ডের বিষয়ে প্রশাসন ধীর গতিতে এগুচ্ছে। যত দ্রুত সম্ভব এ হত্যাকান্ডের  রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান।

 মমতার বাবা মিনহাজুল  বলেন, আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই। অনেক কষ্ট দিয়ে আমার মেয়েটাকে মারা হয়েছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার রহস্য উদঘাটনে পুলিশ সক্রিয় রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️