রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন

গোমস্তাপুরে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন রহনপুর-বাঙ্গাবাড়ী পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে

রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন রহনপুর-বাঙ্গাবাড়ী পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। এসময় উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এই প্রকল্পের মধ্যে রহনপুর পৌর এলাকার কাঠিয়াপাড়া থেকে শুরু হয়ে পুরাতন বাজার বেইলি ব্রিজ পর্যন্ত ২৪ ফিট চওড়া আরসিসি ও কার্পেটিং রাস্তার কাজ করা হচ্ছে।

রবিবার বিকেলে এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান।

পরে প্রসাদপুর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে রহনপুর পৌরসভার আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহসহ অন্যরা।

উল্লেখ্য, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক বিভাগ চাঁপাইনবাবগঞ্জের বাস্তবায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই রাস্তার কাজ করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️