মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট উচ্ছেদের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট নির্মাণের প্রতিবাদে ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা

মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট উচ্ছেদের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট নির্মাণের প্রতিবাদে ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মাদরাসা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন,গত ১৬ বছর ধরে মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা নির্মাণ করেছে দখলকারীরা। এনিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) বরাবর দফায় দফায় অভিযোগ দেয়া হয়। উপজেলা ভূমি অফিস এনিয়ে একাধিকবার অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে নোটিশ দিলেও তা মানেনি তারা। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন,খেলার মাঠের চারিদিকে দোকানপাট তৈরি করা হয়েছে। সেখানে ক্লাসের ফাঁকে খেলতে গেলেই বাধা দেয় অবৈধ দখলকারী দোকানদাররা। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের প্রয়োজনে দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ ফিরিয়ে দেয়ার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন,বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার মোহা.আজিজুর রহমান,সহ-সুপার মো. মতিউর রহমান, সহকারী শিক্ষক মাসুদ রানা,সিনিয়র সহকারী মৌলভী মো. সাইদুর রহমান,ইবতেদায়ী প্রধান মো. মোস্তফা কামাল, সহকারী শিক্ষক তামান্না মহল শিশির, শিক্ষার্থী হালিমা খাতুন,রুবেল হোসেনসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️