দুমকিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

দুমকিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

‎শনিবার ( ৯আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুমকি নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন দুমকি প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে ও প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমকালের প্রতিনিধি এবাদুল হক, দিনকাল ও ইনকিলাব প্রতিনিধি সাইদুর রহমান খান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আমির হোসেন, জনকন্ঠ প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, যুগান্তরের প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম (সহিদ সরদার), ইত্তেফাকের প্রতিনিধি অধ্যক্ষ জামাল হোসেন, সংবাদ ও মুসলিম টাইমসের প্রতিনিধি জাহিদুল ইসলাম, ভোরের কাগজের প্রতিনিধি হারুন অর রশিদ প্রমুখ।

‎এসময় বক্তরা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাংবাদিক সুরক্ষা আইনের দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

‎মানববন্ধনে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️