গোমস্তাপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন গ্রেফতার

মঙ্গলবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পূর্ণভবা নদীর পাড়ে অভিযান টি পরিচালনা করা হয়

গোমস্তাপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন গ্রেফতার

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কিশোর গ্যাং বিরোধী অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন সক্রিয় সদস্য কে গ্রেপ্তার করা হয়েছে। 

২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পূর্ণভবা নদীর পাড়ে অভিযানটি পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা বাস স্টেশনের মৃত সুমি ও মোশারফের ছেলে হিরা (২৮), বহিপাড়া ডাইং পাড়ার রাবেয়া ও মনিরুল ইসলামের ছেলে নেসারুল (২১), নুনগোলা মাস্টার পাড়ার শ্রী বিমলা ও শ্রী আন্দুয়া কর্মকারের ছেলে শ্রী রাম প্রশান্ত কর্মকার ও নুন গোলা বিদ্যুৎ অফিস মোড়ের মৃত জামাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে পূর্ণভবা নদীর পাড়ে র‌্যাব কয়েকজনকে মাদকসেবনরত অবস্থায় দেখতে পায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাবার সময় ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। ঘটনাস্থল থেকে ক্ষুর, গাঁজা ও কলকি জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা এলাকার একটি কুখ্যাত কিশোর গ্যাং গ্রুপের সদস্য। ঐ গ্যাং এর সদস্যরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শোডাউন দিত। 

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় ১টি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️