গোমস্তাপুরে কলেজ শিক্ষার্থীর কবুতর পালনে নজরকাড়া সফলতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মিরাপুর গ্রামের কলেজ শিক্ষার্থী সারোয়ার হোসেন নিশান প্রমাণ করে দেখিয়েছেন

গোমস্তাপুরে কলেজ শিক্ষার্থীর কবুতর পালনে নজরকাড়া সফলতা

মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মিরাপুর গ্রামের কলেজ শিক্ষার্থী সারোয়ার হোসেন নিশান প্রমাণ করে দেখিয়েছেন—উদ্যোগ, আগ্রহ আর পরিশ্রম থাকলে লেখাপড়ার পাশাপাশি একজন তরুণও হতে পারে সফল উদ্যোক্তা। YouTube-এ ভিডিও দেখে আগ্রহ থেকে শুরু হলেও আজ তার কবুতরের খামারটি হয়ে উঠেছে সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রায় এক বছর আগে মাত্র দুই জোড়া কবুতর নিয়ে শুরু করেন সারোয়ার। বর্তমানে তার খামারে কবুতরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ জোড়ায়। তিনি জানান, “কবুতর পালনে অতিরিক্ত কোনো জায়গার প্রয়োজন হয় না। নিয়মিত খাবার দিতে হয় না, ওরা অনেকটাই প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করতে পারে। অন্য খামারের তুলনায় খরচ অনেক কম। তাই লেখাপড়ার পাশাপাশি কবুতর পালন একদমই সম্ভব।

সারোয়ারের স্বপ্ন আরও বড়। তিনি বলেন, “সরকারি সহযোগিতা পেলে চাকরির পেছনে না ছুটে একজন সফল উদ্যোক্তা হতে পারবো ইনশাআল্লাহ। নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করে সমাজের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে চাই।

তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও অনেক শিক্ষার্থী আগ্রহী হচ্ছেন। পাশের এক স্কুল শিক্ষার্থী জানান, “নিশান ভাইয়ের অনুপ্রেরণায় আমিও কবুতর খামার শুরু করেছি। আমি চাই লেখাপড়ার পাশাপাশি নিজের খামার গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াতে।

এই তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ সমাজে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার সমস্যা সমাধানে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। সরকারি পর্যায়ে সহযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে সারোয়ারদের মতো আরও অনেক তরুণ হয়ে উঠতে পারে দেশের সম্পদ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️