নাটোরে গ্রীন ভ্যালি পার্কে বিদেশি নাগরিক হয়রানি, টিকটকার গ্রেপ্তার

নাটোরে গ্রীন ভ্যালি পার্কে বিদেশি নাগরিক হয়রানি, টিকটকার গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১০ মে) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৮ মে 'টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬' নামের একটি অনুষ্ঠানের জন্য শতাধিক তরুণ-তরুণী পার্কে সমবেত হয়। দুপুর আড়াইটার দিকে পার্কের 'সন্ধ্যা মালতি' পিকনিক স্পটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিকের পথরোধ করে কয়েকজন যুবক। এ সময় তারা অশ্লীল মন্তব্য করে তাদের হেনস্তা করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে। খবর পেয়ে পার্কের ব্যবস্থাপক এসএম ওয়াজেদুর রহমান ও কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরদিন শনিবার হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এঘটনায় শনিবার (০৯ মে) পার্কের ব্যবস্থাপক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে রোববার (১০ মে) লালপুর থানা পুলিশ নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রাম থেকে মো. আমিনুল ইসলাম (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের তমির উদ্দিনের ছেলে।

এছাড়া, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে রাজশাহীর তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে মো. রাসেল ইসলামকে (২৩)। তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️