নিয়ামতপুরে ভুটভুটির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে ভুটভুটির ধাক্কায় ভ্যানে থাকা আরোহী বনশিয়া(৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ভ্যানচালক মিঠু (৩০) গুরুতর আহত হয়েছে

নিয়ামতপুরে ভুটভুটির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে ভুটভুটির ধাক্কায় ভ্যানে থাকা আরোহী বনশিয়া(৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ভ্যানচালক মিঠু (৩০) গুরুতর আহত হয়েছে।

গতকাল (শুক্রবার) সন্ধ্যার দিকে উপজেলা সদরের বাবুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বনশিয়া রবিদাস উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রামাপাড়া এলাকার বাসিন্দা। 

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, বনশিয়া রবিদাস খড়ি ক্রয়ের জন্য গতকাল বিকেলে উপজেলা সদরে আসেন। "স" মিল বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে বাবুবাজার এলাকায় টিভিএস মোটরসাইকেল শোরুমের সামনে পেছন দিক থেকে আসা ভুটভুটি ধাক্কা দেয় ভ্যানে। ভ্যান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন বনশিয়া রবিদাস ও ভ্যানচালক। স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বনশিয়া রবিদাসকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় তার। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুটভুটি চালকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক আইনে একটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️