নিয়ামতপুরে পাঁচ লক্ষ টাকা ছিনতায়ের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁর নিয়ামতপুরে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

নিয়ামতপুরে পাঁচ লক্ষ টাকা ছিনতায়ের অভিযোগে সংবাদ সম্মেলন

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 

বুধবার সন্ধ্যায় নিয়ামতপুর স্বরলিপি সংগীত একাডেমির হলরুমে সংবাদ সম্মেলনে উপজেলার ভাবিচা ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও তার দুই মেয়ে লিখিত অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলামের বড় মেয়ে মোসা: কেথি বলেন, গত ১৭ ডিসেম্বর বুধবার সকালে জমি ক্রয়ের উদ্দেশ্যে তার বাবা পাঁচ লক্ষ টাকা নিয়ে নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসে যান। বেলা আনুমানিক ১২টার দিকে একই গ্রামের বাসিন্দা সানোয়ার ও তার লোকজন রফিকুল ইসলামকে রেজিস্ট্রি অফিস থেকে অন্যত্র নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে আইনি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে নিয়ামতপুর থানা পুলিশ সাব-রেজিস্ট্রি অফিসে এসে খোঁজাখুঁজি শুরু করে।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি লক্ষ করে সানোয়ার ও তার লোকজন রফিকুল ইসলামের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে নিয়ামতপুর থানায় রেখে চলে যায়। 

এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং এর সুষ্ঠু বিচার দাবী করেন।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলামের দ্বিতীয় কন্যা মোছা: মিতু অভিযোগ করেন, অভিযুক্ত সানোয়ার তার ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, যা তাদের পরিবারকে চরম মানসিক চাপে ফেলেছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ধর্মপুর গ্রামের আইনাল হকের ছেলে সানোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, রফিকুল ইসলামের কাছে তার তিন লক্ষ ৭৬ হাজার টাকা পাওনা রয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানায় অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️