নওগাঁয় তিনজন ডাকাত আটক

নওগাঁ জেলা পুলিশ কর্তৃক তিনজন ডাকাতকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে। লুণ্ঠিত মালামালের মধ্যে একটি মোটরসাইকেল, নগদ টাকা ও একটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে।

নওগাঁয় তিনজন ডাকাত আটক

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলা পুলিশ কর্তৃক তিনজন ডাকাতকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে। লুণ্ঠিত মালামালের মধ্যে একটি মোটরসাইকেল, নগদ টাকা ও একটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে। 

৩০মার্চ রবিবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টায় জেলার আত্রাই থানাধীন আহসানগঞ্জ হাটের পাশে পাঁচজনের একটি ডাকাত দল স্বর্ণ ব্যবসায় নান্টু কুমার প্রামাণিক কে প্রতিরোধ করে মারপিট করে তার কাছে থাকা স্বর্ণ এবং নগদ অর্থসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। 

মামলার সূত্র ধরে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম এর নির্দেশে পুলিশের একাধিক টিম ডাকাতির রহস্য উৎঘাটন, ডাকাতদের চিহ্নিত করণ ও গ্রেফতারে কাজ শুরু করে। 

একপর্যায়ে পুলিশ জানতে পারে যে স্বর্ণ ব্যবসায়ী নান্টু ও তার ছোট ভাই চোরাইকৃত স্বর্ণ ক্রয়ের সাথে জড়িত। এ ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত রেজাউল তার কাছে পূর্বে একাধিকবার ডাকাতিকৃত স্বর্ণ কমদামে বিক্রয় করেছে কিন্তু রেজাউল পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে থাকাকালীন নান্টু তার কোন খোঁজ-খবর নেয়নি এবং তার পাওনা টাকাও পরিশোধ করেনি। ফলে রেজাউল অন্য ডাকাতদের সাথে যোগাযোগ করে নান্টুর স্বর্ণ এবং টাকা পয়সা ডাকাতি করে নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ডাকাত আজাদুল দেওয়ান (৪৭), জাহিদুল ইসলাম (৪২), রেজাউল মন্ডল (৩০)সহ আরও ২ জন ডাকাত ২টি মোটরসাইকেল যোগে স্বর্ণ ব্যবসায়ী নান্টুর মোটরসাইকেল অনুসরণ করতে করতে আত্রাই থানার আহসানগঞ্জ হাটের দক্ষিণ পার্শ্বে মালাধর বড় ব্রিজের নিকট ফাঁকা স্থানে পৌছালে ডাকাতদল পিছন থেকে তার মাথায় আঘাত করে এবং তার ব্যাগে থাকা স্বর্ণ, রুপা এবং নগদ টাকা মিলে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। 

পুলিশের একাধিক টিম গত রাতে রাজশাহী জেলার পুঠিয়া থানা, নওগাঁ জেলার মহাদেবপুর ও আত্রাই থানা এলাকা থেকে উল্লেখিত ৩ জন ডাকাতকে গ্রেফতার করে। আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজত থেকে ডাকাতিকৃত নগদ ৪০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ডাকাতির টাকায় ক্রয়কৃত ১টি নতুন মোটরসাইকেল এবং ডাকাতিকৃত ১টি স্বর্ণের চেইন জব্দ করা হয়। 

উল্লেখ্য যে, আসামী আজাদুলের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি সহ ১৯ টি মামলা এবং আসামী রেজাউলের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে। 

তাদেরকে জেলহাজতে প্রেরণ পূর্বক ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️