নওগাঁয় সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু,মৃত্যুর খবরে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার  মৃত্যু,মৃত্যুর খবরে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক শিক্ষিকার প্রাণহানির ঘটেছে এবং একইসাথে মমতাজ বেগম নামে আরো এক শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার খবর শুনে হার্ট অ্যাটাক করে তাসনিম আরা নামে এক শিক্ষার্থী মারা গেছেন।

আজ (১৯ মে ২০২৬) মঙ্গলবার দুপুরে এই মর্মান্তি ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম ও আহত মমতাজ বেগম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

শিক্ষিকা উম্মে কুলসুমের বাড়ি বদলগাছী উপজেলার পুরাতন ব্রীজ এলাকায় এবং মমতাজের বাড়ি গোরশাহী গ্রামে।

অপরদিকে নিহত শিক্ষার্থী তাসনিম আরা (১৪) বদলগাছী লাবণ্য প্রভা বিদ্যালয়ে অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। এবং আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরী মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটির পর একটি সিএনজি যোগে উম্মে কুলসুম এবং মমতাজ বেগম বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে একসাথে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে বদলগাছী-মাতাজি সড়কে চাকরাইল বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই (বঙা) মেশিনের সাথে তাদের সিএনজি’র মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তারা দু’জনেই গুরুতর আহত হোন। ঘটনার পর স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। আহত মমতাজ বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার খবর বিদ্যালয়ে পৌছালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম আরা হ্যার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামিম ইয়াসার বলেন, শিক্ষিকা উম্মে কুলসুমকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। সড়ক দূর্ঘটনার সময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিলেন।

তিনি আরো বলেন- শিক্ষার্থী তাসনিম আরাকে হাসপাতালে দুপুর ২টার দিকে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে আকস্মিক তীব্র মানসিক ধাক্কায় মস্তিকের রক্ত চলাচল ব্যহত হওয়ায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

লাবণ্য প্রভা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষিকা উম্মে কুলসুম এবং অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম আরার মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমন মর্মান্তি ঘটনা আমাদের বাকরুদ্ধ করেছে।

এ বিষয়ে বদলগাছী থানার পরিদর্শক (ওসি) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। অন্যদিকে ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত সিএনজি এবং ধানমাড়াই করা বঙা মেশিন জব্দ করা হয়েছে তবে ঘটনার পর সিএনজি ও বঙা চালক পলিয়ে গেছে। এ ঘটনায় থানায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️