চুয়াডাঙ্গায় রেস্টুরেন্ট থেকে বাবুর্চির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত হ্যাচ ফ্যাচ নামের একটি রেস্টুরেন্ট থেকে দরজা ভেঙে আশীক (২১) নামের এক বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে

চুয়াডাঙ্গায় রেস্টুরেন্ট থেকে বাবুর্চির লাশ উদ্ধার

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত হ্যাচ ফ্যাচ নামের একটি রেস্টুরেন্ট থেকে দরজা ভেঙে আশীক (২১) নামের এক বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সহকর্মীরা তার মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশীক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের শ্রী জয় কুমারের ছেলে।

তিনি গত ছয় মাস ধরে রেস্টুরেন্টটিতে বাবুর্চির কাজ করতেন এবং সেখানেই থাকতেন উদ্ধারকারী সহকর্মী মামুন জানান শেষবার দুপুর সাড়ে ১২টার দিকে আশীকের সঙ্গে ফোনে কথা হয়। এরপর ধারাবাহিকভাবে ফোন করেও কোনো সাড়া না পেয়ে রেস্টুরেন্টে গিয়ে জানালা দিয়ে দেখি সে ঘরের ভেতরে পড়ে আছে। পরে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন

দুপুর ২টার দিকে আশীককে হাসপাতালে আনা হয় অচেতন অবস্থায়। পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হই তিনি মারা গেছেন। তবে মৃত্যুটি স্বাভাবিক মনে হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার হাতে ব্লেড দিয়ে একাধিক কাটার চিহ্ন রয়েছে। মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️