নিয়ামতপুরে রাতের আঁধারে বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে

নিয়ামতপুরে রাতের আঁধারে বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে একজনকে মারধরে আহত হয়ে আলতাফ হোসেন (৬০) মেডিকেলে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া গ্রামে। 

জানা গেছে, পশ্চিম মীরাপাড়া গ্রামের ৩৯ দাগে ৩৩ শতক জায়গা খাস পত্তন করেন তফির উদ্দিন। পরে টাকার বিনিময়ে তা হস্তান্তর করেন পাশ্ববর্তী নাচোল উপজেলার জশমুদ্দিনের কাছে। দীর্ঘদিন যাবত জশমুদ্দিন ভোগদখল করে আসছিলেন। ওই জায়গাতে টিন ও বেড়া দিয়ে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। গত বুধবার (১৩ অক্টোবর) রাতে একই এলাকার হাবিবুর রহমান, সোহেল, কাসিম, সাজেদুল ইসলাম, হারুন মিলে ওই জায়গায় কবরস্থান করবেন বলে বাড়িতে আক্রমণ করে ভাংচুর-অগ্নিসংযোগ করে বাড়িটি নিশ্চিহ্ন করে দেয়। 

সরোজমিনে গিয়ে দেখা গেছে, পশ্চিম মীরাপাড়া এলাকার পুকুরের পাশ ঘেঁষেই গড়ে উঠেছিল বাড়িটা। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে বাড়িটি। 

ভুক্তভোগী সেলিমা বেগম বলেন, গ্রামের লোকজন এসে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমাকে গাছের সাথে বেধেঁ রেখে মারধর করে। আমার মেয়ের গলা থেকে দেড় ভরি ওজনের গলার চেইন খুলে নেয়। জীবন বাঁচাতে আমার চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন ছুটে এসে আমাদের জীবন রক্ষা করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

আরেক ভুক্তভোগী আনছারুল বলেন, জোর পূর্বক পুকুর পাড়ের বাসিন্দারা জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছে। এর আগেও তারা আমাদের ওপর আক্রমণ করেছে শুধুমাত্র জায়গাটি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য। আমারা জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।

তবে হাবিবুর রহমান বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা অস্বীকার করে বলেন, তারা গ্রামবাসীকে ফাঁসানোর চেষ্টা করছে। কবরস্থান করতে না দেওয়ার পাঁয়তারা করছে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️