চাঁপাইনবাবগঞ্জে ভুয়া গ্রুপ ক্যাপ্টেন ও তার সহযোগী যৌথ বাহিনীর হাতে আটক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে শাহরিয়ার সুলতান নামে এক ভুয়া গ্রুপ ক্যাপ্টেন ও তার সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া গ্রুপ ক্যাপ্টেন ও তার সহযোগী যৌথ বাহিনীর হাতে আটক

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে শাহরিয়ার সুলতান নামে এক ভুয়া গ্রুপ ক্যাপ্টেন ও তার সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়,বুধবার (৮ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পেয়ারাবাগান এলাকায় র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ।

আটক শাহরিয়ার সুলতান বাবু (৪১) পৌর এলাকার পেয়ারাবাগান মহল্লার মৃত সুলতানা আহমেদের ছেলে ও আবু সালেহ বায়জিদ (২৬) সদর উপজেলার অরুণ বাড়ি এলাকার সাদিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,শাহরিয়ার সুলতান বাবু গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পে ফোন করে নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন পরিচয় দিয়ে তার এক সহযোগী আবু সালেহ বায়জিদের একটি পারিবারিক সমস্যা সমাধানে সেনাবাহিনীর কাছে সহায়তা চায়।

পরে বুধবার তিনি তার সহযোগীর পারিবারিক সমস্যার নিয়ে কথা বলতে ক্যাম্পে আসেন। সেনা সদস্যদের সঙ্গে কথা বলার সময় তার দেওয়া তথ্য ও পরিচয় সম্পর্কে যথেষ্ট সন্দেহ হয়। ওই দিন বিকেলে সেনাবাহিনী ও র‌্যাব বিস্তারিত তদন্তের জন্য শাহরিয়ারের খোঁজখবর নিতে তার এলাকায় যায়। সেখানে শাহরিয়ার যে পরিচয় ও তথ্য দিয়েছে তা সব ভুয়া প্রমাণিত হয়।

এ সময় ভুয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী শাহরিয়ার সুলতান বাবু ও তার সহযোগী আবু সালেহ বায়জিদকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️