চাঁপাইনবাবগঞ্জে প্রাণনাশের হুমকি এবং নতুন প্রাচীর ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার রেহাইচরে পূর্ব শত্রুতার জেরে প্রাণনাশের হুমকি এবং নতুন প্রাচীর ভেঙ্গে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে প্রাণনাশের হুমকি এবং নতুন প্রাচীর ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার রেহাইচরে পূর্ব শত্রুতার জেরে প্রাণনাশের হুমকি এবং নতুন প্রাচীর ভেঙ্গে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহরের রেহাইচর টোল ঘর এলাকায় একটি অফিসে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

সংবাদ সম্মেলনে, সিরাজুল ইসলাম তার স্ত্রীর পক্ষে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার স্ত্রী মোসাঃ সেফালি বেগম (৫৪) এর জমি ২০১৮ সালে রেহাইচর মৌজার জমি নিয়ে বিবাদীর সহিত সমস্যার সৃষ্টি হয়। তাই সুষ্ঠ বিচারের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্ভেয়ার, পৌরসভার কর্মকর্তা, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে নিম্ন তফসিল বর্ণিত রেহাইচর মৌজায় জমি নিয়ে বিবাদীর সহিত মিমাংসা হয়, মিমাংসায় আমার স্ত্রী জমি বুঝিয়া পাই এবং আমার স্ত্রী এ যাবৎ পর্যন্ত ভোগদখল করিয়া আসিতেছি। তাই জমির চারিদিকে লম্বায় ৮০ ফিট চওড়া ৩৬ ফিট বাউন্ডারি ওয়াল নির্মান করি। বিবাদী জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরিয়া  ২৪ জুন ২০২৫ তারিখ রাত্রী অনুমান ১২.০০ সময় হইতে ২৫ জুন ২০২৫ ইং তারিখ রাত্রী অনুমান ৩:০০ ঘটিকার মধ্যে আমাদের তৈরীকৃত নতুন বাউন্ডারী ওয়াল সম্পূর্ন ভাঙ্গিয়া ফেলে আমাদের প্রায় ৫ লক্ষ্য টাকার ক্ষতি সাধন করে। বিষয়টি নিয়ে গত ২৫ জুন ২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৯:০০ ঘটিকায় বিবাদী ১। মোঃ ফয়সাল আলী (২৭), পিতা-মৃত জাকারিয়া, ২। মোসাঃ তোশিকা খাতুন (২৩), স্বামী-মোঃ ফয়সাল আলী, উভয় সাং-চাঁদলাই (নামোপাড়া), ওয়ার্ড নং- ১৪, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। এর সহিত দেখা করিয়া আমাদের বাউন্ডারী ওয়াল ভাঙ্গিয়া ক্ষতি সাধনের কারন জানতে চাইলে বিবাদীদ্বয় আমাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করিয়া বলে যে আমাদের কোন ভাবেই বাউন্ডারী ওয়াল আর তৈরী করতে দিবে না বলিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। 

এ বিষয়ে অভিযুক্ত ফয়সাল আলী মুঠোফোনে বলেন আমার বিরুদ্ধে অনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️