চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার মাঝি জিয়াউর রহমান বিজয়ী 

৪৮ হাজার ৬০৬ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার মাঝি জিয়াউর রহমান বিজয়ী 

দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে ৪৮ হাজার ৬০৬ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস ৬৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন। 

এই আসনের ভোলাহাট,গোমস্তাপুর,নাচোল উপজেলার স্বস্ব রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। গোমস্তাপুর উপজেলায় ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। শান্তিপূর্ণ ভাবে সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

এছাড়া এই আসনে অন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতিকের আব্দুল্লাহ আল মামুন ৯০৭ ভোট, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিকের মোহাঃ আব্দুর রশিদ ২ হাজার ১০৬ ভোট , বিএনএফ (টেলিভিশন) প্রতিকের মোঃ আজিজুর রহমান ৩৩২ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ ( ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৩৯ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১৮০ জন ও নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৮৫৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ১ জন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️