চারদিকে অদৃশ্য শক্তি ও ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত-দুদু

চতুর্দিকে চলমান ষড়যন্ত্রের সঙ্গে অদৃশ্য শক্তি এবং ধান্দাবাজ গোষ্ঠী রয়েছে। এসব ঠেকাতে দেশে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

চারদিকে অদৃশ্য শক্তি ও ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত-দুদু

চতুর্দিকে চলমান ষড়যন্ত্রের সঙ্গে অদৃশ্য শক্তি এবং ধান্দাবাজ গোষ্ঠী রয়েছে। এসব ঠেকাতে দেশে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে এই দাবি করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত রয়েছে। যারা দেশটাকে লুটপাটের স্বর্গ রাজ্য বানিয়েছিল তারা পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়ে লাগাতার অপপ্রচার চালিয়েছে। ওই গোষ্ঠির বর্তমান চাওয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগ ও ১৪ দল নির্বাচনে থাকবে।

দেশের সব রাজনৈতিক দলের রাজনীতির অধিকার অস্বীকার করেন না জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু যারা গণহত্যা করেছে, যারা ছোট ছোট ছেলে-মেয়েদের হত্যা করেছে, শত শত না হাজারে হাজারে, ১৬ বছর ধরে গুম-অপহরণ করেছে আগে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন: ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন তারেক রহমান,দেশে ফিরবেন কবে?

দুদু আরও বলেন, ‘মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান। সেই সন্তানদের যারা হত্যা করেছে, নির্যাতন করেছে তাদের আগে বিচার হতে হবে। যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সেই টাকা আগে ফেরত দেন। তারপরে নির্বাচনে আপনারা অংশ নেবেন নাকি নেবেন না সেটা আমরা ঠিক করবো।

চাঁপাই প্রেস/সূত্র_সময় টিভি নিউজ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️