মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না-মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি কখনো করে না

মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না-মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি কখনো করে না। তিনি বলেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে না। শুক্রবার বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে এক উঠান বৈঠকে মির্জা আব্বাস বলেন, ‘একটি দল তাদের ধর্মকে খাটো করে অন্য একটি দেশকে খুশি করার চেষ্টা করছে। বিএনপি কখনো এ ধরনের রাজনীতি করে না।

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে-গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা এবং দেশের অর্থনৈতিক অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংস ও লুটপাটের শিকার হয়েছে। এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তবে তারা সম্পূর্ণ চলে গেছে-এটিও পুরো সত্য নয়। আমাদেরকে সব দিক থেকে সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষের স্বার্থে কাজ করতে হবে।

মির্জা আব্বাস বলেন, আগামী নির্বাচনে যাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারাই নির্বাচনকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে। বিএনপির জয় নিশ্চিত জেনে দুই-একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করছে। তবে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের উত্থান হতে দেওয়া হবে না। দেশের মানুষ গণতান্ত্রিকভাবে স্বচ্ছ ও ন্যায্য নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তিনি বলেন, ‘দেশের জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা প্রতিশ্রুতি বা কৌশল ব্যবহার করা হচ্ছে। বিএনপি সবসময় সৎ, স্বচ্ছ ও ন্যায্য রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে। আমাদের লক্ষ্য দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন।

চাঁপাই প্রেস/সূত্র_ ইনকিলাব

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️