চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পর অটো চালকের মৃতদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর এক অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পর অটো চালকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর শ্রী পলাশ (১৮) নামের এক অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর গ্রামের একটি সরিষা ক্ষেতের মধ্যে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত অটো চালক সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের শ্রী লাকফর হালদারের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন জানান,গত ১২ ফেব্রুয়ারি ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে বাড়ি বের হয় পলাশ। কিন্তু সেইদিন সে বাড়ি ফিরে না আসায় ১৩ ফেব্রুয়ারি তার পিতা সদর থানায় নিখোঁজের জিডি করেন।

আজ শনিবার সকালে নয়ানগর গ্রামের সরকারি সার গোডাউনের সামনের একটি সরিষা ক্ষেতের মধ্যে গলা মাফলার পেঁচানো অবস্থায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ধারনা করা হচ্ছে, পলাশের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাস রোধে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে অটো রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা ওসি মো. রইস উদ্দিন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️