বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ আবদুল্লাহ বুড়িচং:কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ঔষধের দোকানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, অনুমোদনহীন ঔষধ বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ঔষধ বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় হাজী মেডিকেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই আইনের ধারায় বিসমিল্লাহ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, হরিপদ হোমিওপ্যাথিক হলকে ৩ হাজার টাকা, সততা মেডিকেলকে ৪ হাজার টাকা, নিউ ফার্মেসিকে ৩ হাজার টাকা, তানভীর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং লাইফ কেয়ার ফার্মাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও কয়েকটি মেডিকেল হলকে সতর্ক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন বলেন, “ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ বাস্তবায়নের অংশ হিসেবে জনস্বার্থ রক্ষায় ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

অভিযানে কুমিল্লা ঔষধ অধিদপ্তরের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা এবং বুড়িচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️