৫৯ বিজিবি’র উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে কোনো মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে। সেই চেতনা থেকেই ৫ শতাধিক গরীব দুস্থ মানুষ মানুষকে বিনামূল্যে চিকিৎসহ ওষুধ দেয়া হলো

৫৯ বিজিবি’র উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ দিয়েছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে গোবরাতলায় ৫৯ বিজিবি’র সদর দপ্তরের প্রধান ফটকের সামনে নবনির্মিত বিজিবি সীমান্ত পাবলিক স্কুল সংলগ্ন স্থানে মেডিকেল ক্যাম্পেইনে এই সেবা প্রদান করা হয়।

রহনপুর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ডা. মো. কাওসার আহম্মেদ ও মেডিকেল সহকারীদের সমন্বয়ে অনুষ্ঠত ক্যাম্পেইনে গোবরাতলাসহ আশপাশের কয়েকটি গ্রামের গরীব দুস্থ মানুষরা এই সেবা নিতে আসেন। তাদের মধ্যে বিধবা গোবরাতলা গ্রামের ৭০ বছরের ফিকি বেগম, শিশু মমিন আলী, পাশ^বর্তী সানপুর গ্রামের আব্দুল্লাহ (৫২) সহ আরো অনেকে বলেন, টাকা পয়সার অভাবে সামান্য অসুখ দেখাতে পারছিলাম না, বিজিবি’র এই আয়োজনে বিনা পয়সায় সেই সুযোগ পেয়ে আমরা বড়ই উপকৃত হলাম।

এ সময় রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসসহ ৫৯ বিজিবি’র ঊর্ধ্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন-মহান মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে কোনো মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে। সেই চেতনা থেকেই ৫ শতাধিক গরীব দুস্থ মানুষ মানুষকে বিনামূল্যে চিকিৎসহ ওষুধ দেয়া হলো।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️