নবাবগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবাবগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

মামুন সরকার স্টাফ রিপোর্টার: নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরুর সভাপতিত্বে অনুষ্ঠানে 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার ও আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ দুরুল হোদা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ গোলাম মোস্তফা উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম আবদুল হামিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ ও ইংরেজি বিভাগের প্রভাষক তামান্না তাবাসসুম উর্মি।

অনুষ্ঠানের শেষপর্বে ছিলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বেতার ও টেলিভিশনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️