চাঁপাইনবাবগঞ্জে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের সদরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জের সদরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার গোবরাতলা ইউনিয়নের পালসা গ্রামে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে। 

শনিবার ভোক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত কিশোর। বিষয়টি বাড়ির লোকজন ও প্রতিবেশীরা টের পেলে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে শনিবার সকালে এ ঘটনায় ভোক্তভোগী শিশুর মা বাদী হয়ে ওই কিশোর এবং তার বাবাকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে।

শিশুটির মেডিক্যাল টেস্ট সম্পন্ন হয়েছে। আদালতে শিশুটির ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️