শিশু কানন স্কুলে চুরি ঘটনায় ২চোরসহ ৩জন গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে শিশু কানন স্কুলের ফ্যান চুরির ঘটনায় ০২ জন চোর ও চোরাইমাল ক্রয় বিক্রয়কারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

শিশু কানন স্কুলে চুরি ঘটনায় ২চোরসহ ৩জন গ্রেফতার 

সুজিত কুমার চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে শিশু কানন স্কুলের ফ্যান চুরির ঘটনায় ০২ জন চোর ও চোরাইমাল ক্রয় বিক্রয়কারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। 

গত রবিবার ১৮ মে শিশু কানন স্কুলের পিয়ন আশুরাইল গ্রামের রোকিয়া বেগম পিতাঃ খেলু মিয়া সকাল ৮.৩০ টার সময় স্কুলে এসে বিভিন্ন কক্ষে তালা ভাঙা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে ফোন করে জানান। প্রধান শিক্ষক ছাদিকা আশ্রাব (৪০) এসে দেখতে পায় বিভিন্ন কক্ষের তালা ভাঙিয়ে ৭টি সিলিং ফ্যান চুরি হয়েছে । এ ব্যাপারে প্রধান শিক্ষক সাদিকা আশ্রাব বাদী হয়ে ১৯ /০৫/২৫ খ্রিঃ থানার মামলা দায়ের করেন। 

নাসিরনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে শিশু কানন স্কুলের ফ্যান চুরির ঘটনায় বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের নাসির মিয়ার ছেলে ১। মোঃ ফরহাদ প্রঃ জীবন (২৪), গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের জামাল খাঁর ছেলে ২। মোঃ শিপন মিয়া (২৫) কে গ্রেফতার করে। আসামীদের জবানবন্দীতে চোরাইমাল ক্রয় বিক্রয়কারী ফান্দাউক ইউনিয়নের পশ্চিম পাড়া ১নং ওয়ার্ডের খুরশেদ আলী ছেলে ৩। মোঃ আজিজুল হক প্রঃ নসুল (৪০) নিকট থেকে সিলিং ফ্যানের পাখা উদ্ধার সহ গ্রেফতার করে ৩ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️