শিবগঞ্জে ফেনসিডিলসহ এক নারী আটক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ নারীকে আটক করা হয়

শিবগঞ্জে ফেনসিডিলসহ এক নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় জানিয়েছে।

আটক হওয়া নারী জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চর ধুমিহায়াতপুর কুথনীপাড়ার মো. রুহুল আমিনের স্ত্রী মোসা. নাসরিন বেগম (৩৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, তার নেতৃত্বে একটি ক সার্কেলের একটি দল রবিবার সকালে ওই রুহুল আমিনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে আটক করা হয়। তবে তার স্বামী রুহুল আমিন পালিয়ে যায়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️