এইচএসসির ফল কবে? সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে

এইচএসসির ফল কবে? সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড
সংগ্রহীত ছবি

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, 'দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ফলাফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হচ্ছে, এর আগেই আমরা ফল প্রকাশ করব। তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ হয়নি।

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। পরে ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হয়েছে সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। এর মধ্যে পরীক্ষার্থী সংখ্যায় ঢাকা বোর্ডে ছিল সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, চট্টগ্রামে ১ লাখ ১৩৫, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ হাজার ১০২ জন আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী অংশ নেয়।

চাঁপাই প্রেস/চাঁ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️