বরিশালে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

বরিশাল রেঞ্জধীন গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলা ২য় ধাপ”-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

বরিশালে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধি : বরিশাল রেঞ্জধীন গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলা ২য় ধাপ”- ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

‎বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বরিশাল জেলার সদর উপজেলার ৫০ নং চর আইচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারী থেকে ৩০জানুয়ারি ২০২৫ ইং পর্যন্ত মোট ১০ দিন মেয়াদী এ প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম। উক্ত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা। উক্ত সমাপনী অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। উপস্থিত কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

‎প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণে আমরা কি শিখলাম, নিরাপত্তা কি, আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের ভূমিকা, দেশের দূর্যোগকালীন সময়ে আমাদের করনীয়, সমযোপযোগী বিভিন্ন মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করা, সর্বপরি কিভাবে একজন আদর্শবান মানুষ, একজন দায়িত্বশীল নাগরিক হতে পারি ইত্যাদি নানা বিষয় নিয়ে প্রশিক্ষনার্থীদের পরামর্শ দেন।

‎প্রধান অতিথি চৌকস প্রশিক্ষনার্থীদের মাঝে স্বীকৃতি স্বরুপ পুরস্কার বিতরণ করেণ, সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং প্রশিক্ষণের ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রেরণ করার বিষয়ে সকলকে অবহিত করেন। জেলা কমান্ড্যান্ট আশাবাদ প্রকাশ করেন এ সকল তরুন ভিডিপি প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবার মহানব্রত নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️