‎দুমকীতে অটোরিকশা ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত-২ ‎

পটুয়াখালীর দুমকী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশা ও সিমেন্টবোঝাই ট্রলি মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন

‎দুমকীতে অটোরিকশা ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত-২  ‎

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশা ও সিমেন্টবোঝাই ট্রলি মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।

‎শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা লেবুখালী–বাউফল মহাসড়কের রাজাখালীর পিছাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগা থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাটি পিছাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

‎এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রবিউল (৬) নামের এক শিশু নিহত হয়।

‎স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইব্রাহিম খান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত সুমন সরদার (২৫) ও আঃ কাদের (৫০)-কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা আঃ কাদেরের অবস্থা আশঙ্কাজনক এবং আহত সুমনের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহত সবাই পাশ্ববর্তী বাউফল উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতদের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️