কনস্টেবল চাকরি দেওয়ার প্রলোভন দেখানো দুই প্রতারক গ্রেফতার

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা হয় তবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের অবৈধভাবে টাকা পয়সা লাগে না

কনস্টেবল চাকরি দেওয়ার প্রলোভন দেখানো দুই প্রতারক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার প্রভোলন দিয়ে প্রার্থীর কাছ থেকে তার প্রবেশপত্র হাতিয়ে নেওয়ায় দুই প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গতকাল রবিবার দুপুরে ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু জেলা স্টেডিয়ামের সামনে থেকে তাদের আটক করা হয়। 

 সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানায় মামলার পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই প্রতারক হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া মহল্লার মেজবাহুল হক ওরফে মেসবাহ (৩০), তারাপুর মিস্ত্রীপাড়ার হাসান আসকরি ওরফে সেলিম রেজা (৩৩)। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, গত ১৬ ফেব্রুয়ারি থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় গতকাল (১৮ ফেব্রুয়ারি) রবিবার ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু জেলা স্টেডিয়ামে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চালাকালীন দুই ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে তাদের আটক করে মোবাইল চেক করলে তারা বিভিন্ন প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানোর প্রমান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদেও তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

পুলিশ প্রশাসন জানান, সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা হয়। তবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের অবৈধভাবে টাকা পয়সা লাগে না।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️