নিয়ামতপুরে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিয়ামতপুরে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে পুরিয়া করে গাঁজা বিক্রিকালে ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪মে) বিকেলে উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সাদেকুল দেওয়ান(৫০)। বাবার নাম মোঃ আব্দুল হামিদ। বাড়ি উপজেলার পাঁড়ইল ( হঠাৎপাড়া) গ্রামে। অপর জন হলেন নয়ন(২৯)। বাবার নাম সোলায়মান। বাড়ি উপজেলার মিরাপাড়া গ্রামে। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংগোর বাজারের পার্শ্ববর্তী স্থানে অভিযান চালিয়ে মোঃ সাদেকুল দেওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ । এসময় তাঁর কাছ থেকে ২০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে উপজেলার বাঘরাইল বাজার এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করে। এসময় তাঁর কাছ থেকে ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা করা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার (৫ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️